শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

গুরুদাসপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৯:৫৯ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ব্রিজের পাশে নন্দকুজা নদীর তীরে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল আনুমানিক সাতটার দিকে স্থানীয়রা নদীর পাড়ে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তবে এখনো পর্যন্ত মৃত ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুলাল হোসেন জানান,“লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। মৃত্যুর সঠিক কারণ ও পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন