শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আলেম সমাজ আমাদের নৈতিকতার বাতিঘর: দুলু

নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৩:১১ পিএম
বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: এনবিপি
expand
বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: এনবিপি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আলেম সমাজ আমাদের নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধের বাতিঘর। তাঁদের দিকনির্দেশনা সমাজকে সৎপথে পরিচালিত করে এবং জাতিকে সঠিক পথে এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগায়।

তিনি বলেন, আলেম সমাজ শুধু ধর্মীয় নেতৃত্ব দেন না, তাঁরা ন্যায়-অন্যায়ের পার্থক্য বুঝতে শেখান। তাঁদের শিক্ষা ও আদর্শই পারে জাতিকে সন্ত্রাস, দুর্নীতি ও অনৈতিকতা থেকে দূরে রাখতে।

রোববার (২৬ অক্টোবর) বেলা ১১টায় নাটোর শহরের আলাইপুর উপরশহর মাঠে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার ইমাম-মোয়াজ্জিন এবং ওলামা মাশায়েখদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুলু।

তিনি আরও বলেন, ইসলাম শান্তির ধর্ম। আলেম সমাজ সেই শান্তির বার্তা মানুষের হৃদয়ে পৌঁছে দেন। তাঁদের মর্যাদা রক্ষা ও সম্মান করা প্রতিটি নাগরিকের দায়িত্ব।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মাওলানা মোহাম্মদ আবুল হোসেন, রাজশাহী বিভাগের টিম প্রধান এনামুল হক মাজেদী, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সভায় বক্তারা সমাজে নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক ঐক্য প্রতিষ্ঠায় আলেম সমাজের নেতৃত্ব ও অবদানের ওপর গুরুত্বারোপ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন