

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদীর মাধবদীতে বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের মাধবদীর রাইনাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন—নরসিংদী সদর উপজেলার নুরালাপুর ইউনিয়নের রাইনাদী গ্রামের আজিজুল ইসলামের ছেলে সিয়াম মিয়া (২২), একই এলাকার আলতাফ হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৮) এবং ইজিবাইকের চালক রবিউল ইসলামের ছেলে ফাহিম মিয়া (৩০)।
স্থানীয়রা জানান, তিনজন ইজিবাইকে করে মাধবদী থেকে রাইনাদী এলাকায় যাচ্ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে তারা ঢাকা–সিলেট মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে সিলেটগামী একটি দ্রুতগতির বাস ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান এবং গুরুতর আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে মারা যান আরও একজন।
ওসি মনির হোসেন বলেন, “নিহতদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর বাসটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ভয়াবহ এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন