

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদীর মনোহরদীতে নাতিকে টাকা ধার না দেওয়ার জন্য এলাকাবাসীকে মাইকিং করে সতর্ক করেছেন এক দাদা।
শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার বড়চাপা ইউনিয়নের পাইকান ব্যাপারীপাড়ায় এ দৃশ্য চোখে পড়ে। ইতিমধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায় মাইকিং করে দাদা করম আলী তার নাতি মো. মাহবুব মিয়ার সঙ্গে কেউ যেন কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে সতর্ক করছেন। তিনি জানান, তার এই সতর্কবার্তা অমান্য করে কেউ তার নাতিকে টাকা ধার দিলে পরবর্তী দায়দায়িত্ব তাকেই নিতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই মাইকিংয়ে বলা হয়, ‘দাদা করম আলী ব্যাপারীর পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে, এলাকাবাসী লক্ষ্য করে শুনুন- নাতি মো. মাহাবুব মিয়ার সঙ্গে কোনো দোকান বাকি, লেনদেন বা টাকা ধার দেবেন না। নিষেধ করার পরও কেউ লেনদেন করলে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।’
এলাকাবাসী জানায়, মাহবুব বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে পরে সেই দায় দাদা করম আলীর ওপর চাপিয়ে দিতেন বলে অভিযোগ রয়েছে। এতে অতিষ্ঠ হয়ে তিনি এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন।
স্থানীয় বড়চাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান উদ্দিন জানান, মাহবুবের মাদকাসক্তির বিষয়ে এলাকায় আলোচনা রয়েছে। তবে অন্য কোনো অপরাধের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য তার জানা নেই।


