শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত  

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৮:৫৮ পিএম
পলাশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত  
expand
পলাশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত  

‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশ উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫।

সোমবার (১৩ অক্টোবর) সকালে পলাশ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। এরপর ফায়ার সার্ভিস সদস্যরা জনগণের সচেতনতা বৃদ্ধি ও বিপদ মোকাবিলায় প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে সচেতনতামূলক প্রদর্শনী উপস্থাপন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবক্কর সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকীন মাশরুর খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. কাউছার আলম সরকার এবং উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তার।

এসময় ইউএনও আবুবক্কর সিদ্দিকী বলেন, ১৯৮৯ সাল থেকে জাতিসংঘের উদ্যোগে প্রতিবছর ১৩ অক্টোবর ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ পালন করা হচ্ছে। বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প বা খরার মতো প্রাকৃতিক দুর্যোগ মানবজীবনে গভীর প্রভাব ফেলে। তাই জনগণকে সচেতন করে পূর্ব প্রস্তুতির মাধ্যমে দুর্যোগ মোকাবিলা করাই এই দিবসের মূল উদ্দেশ্য।

দিবসটি ঘিরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন