

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদীর রায়পুরায় কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে প্রকাশ্যে বর্জনের ঘোষণা দিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার হাঁটুভাঙা রেলস্টেশন সংলগ্ন মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেওয়া হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়ন নিয়ে আয়োজিত এ সভায় রায়পুরা উপজেলা থেকে ছয়জন মনোনয়নপ্রত্যাশী উপস্থিত ছিলেন।
সভায় জেলা বিএনপির সহ-সভাপতি ফাইজুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকনের সঞ্চালনায় বক্তারা বলেন, দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই তার পক্ষে কাজ করব। বিভ্রান্তি ছড়িয়ে সংগঠনের ঐক্য নষ্টের চেষ্টা বরদাশত করা হবে না।
বৈঠকে উপস্থিত ছয় মনোনয়নপ্রত্যাশী হলেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল সাধারণ সম্পাদক ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল,
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদল সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, জেলা বিএনপির সহ-সভাপতি জামাল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভূঁইয়া রুহেল, যুগ্ম সাধারণ সম্পাদক এম এন জামান এবং স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাদল।
এ ছাড়া সভায় জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন, সহ-কোষাধ্যক্ষ আব্দুল কুদ্দুস, সদস্য ইফতেখার আহমেদ ভূঁইয়া ইতুসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী অংশ নেন।
দুপুর থেকে বিকেল পর্যন্ত চলা এ মতবিনিময় সভায় কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। পুরো সভাস্থলজুড়ে “ঐক্যের ডাক, বিভ্রান্তির অবসান” শ্লোগানে মুখর পরিবেশ তৈরি হয়।
মন্তব্য করুন