শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্র উপদেষ্টাকে শাড়ি-চুড়ি পরিয়ে দেবে দেশের জনগণ: ফয়জুল করীম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৯:৩৪ এএম আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৯:৩৯ এএম
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। 
expand
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। 

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে স্বরাষ্ট্র উপদেষ্টাকে শাড়ি-চুড়ি পরিয়ে দিবে বাংলাদেশের জনগণ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

রোববার সন্ধ্যায় নরসিংদীর সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি যা করেছেন জনগণ না জানি আপনাকে শাড়ি-চুড়ি পড়িয়ে দেয়। কেননা প্রতিদিনই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। পার্বত্য অঞ্চলের জন্য ভিন্ন আইন কেন থাকবে? তাদের সাথে কেন শান্তি চুক্তি করতে হবে? এটি কি ভিন্ন দেশ এমন প্রশ্ন রেখে সারাদেশের জেলার জন্য যে আইন, পার্বত্য অঞ্চলেও একই আইন থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি।

ফয়জুল করীম বলেন, সন্ত্রাসবাদ-চাঁদাবাজদের শক্ত হাতে দমন করতে হবে, নইলে গদি ছাড়তে হবে। দীর্ঘদিন যারা এই দেশ চালিয়েছে তারা মানুষকে শান্তি দিতে পারেনাই। বৈষম্য দূর করতে পারে নাই, জুলুম-অত্যাচর-খুন বন্ধ করতে পারে নাই। তাই একবারের জন্য ইসলামকে পরীক্ষা করে দেখুন। নৌকা, ধানের শীষসহ সকল দলকেই পরীক্ষা করেছেন, তারা বারবার ফেল করেছে।

ইসলামি আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি আব্দুল ওয়াহাব মোল্লার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলোয়ার হোসেন, যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি ইউসুফ আহমাদ মনসুরসহ সংগঠনটির স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন