

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদীতে চাঁদা আদায়ের সময় আটক দুই চাঁদাবাজকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনের ওপর হামলার ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৪ সেপ্টেম্বর) রাতেই শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আরশীনগর এলাকায় চাঁদা আদায়ের বাধা ও দুই চাঁদাবাজকে আটক করার সময় হামলার ঘটনা ঘটে। এতে অতিরিক্ত পুলিশ সুপার গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তিনি ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে রেফার্ড হন।
মামলায় পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।
নরসিংদীর পুলিশ সুপার মেনহাজুল আলম বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ। তাদের সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। অন্য আসামিদের গ্রেপ্তারের স্বার্থে এখনই নাম প্রকাশ করা যাচ্ছে না। পরে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।
মন্তব্য করুন
