শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে মাদককারবারি মোরশেদ গ্রেপ্তার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৩:১৯ পিএম
গ্রেপ্তারকৃত মোরশেদ
expand
গ্রেপ্তারকৃত মোরশেদ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তালিকাভুক্ত শীর্ষ মাদক কাররবারি কথিত সাংবাদিক আলামিনের ভাই মোরশেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতরাতে উপজেলার মুড়াপাড়া এলাকা থেকে তাকে ফেন্সিডিল ও ইয়াবাসত গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত, মোরশেদ মুড়াপাড়া ইউনিয়নের বানিয়াদী এলাকার জয়নালের ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে মাদক কারবারি মোরশেদ উপজেলা বানিয়াদীসহ আশে পাশের এলাকায় ফেন্সিডিল ও ইয়াবা বিক্রি করে আসছিল। এমনকি তার বিক্রির একটি ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মুড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫ বোতল ফেন্সিডিল ২০ পিস ইয়াবাসহ রূপগঞ্জের শীর্ষ মাদককারবারি মোরশেদকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মাদক মামলা রয়েছে। পরে মঙ্গলবার দুপুরে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন