

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জের বিসি এলাকায় রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে একটি ডাইং কারখানায় গ্যাস লাইন বিস্ফোরণে ছয় জন শ্রমিক দগ্ধ হন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, এম এস ড্রাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানার শ্রমিক আলামিন, আজিজুল্লাহ, সেলিম মিয়া, জালাল, নাজমুল হুদা এবং নিরাপত্তা প্রহরী নুর মোহাম্মদ বিস্ফোরণে গুরুতরভাবে দগ্ধ হন।
তারা বর্তমানে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে কারখানার নিচতলার বয়লার রুমে কাজ করছিলেন শ্রমিকরা। সাড়ে আটটার দিকে ওই কক্ষে গ্যাস লাইনের বিস্ফোরণে আগুন ধরে যায়, যা ছয়জন শ্রমিককে আক্রান্ত করে।
দগ্ধদের সহকর্মীরা দ্রুত উদ্ধার করে রাজধানীর বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন।
আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, সকল দগ্ধ শ্রমিককে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখনও কারো শরীরে কত শতাংশ দগ্ধ হয়েছে তা নির্দিষ্টভাবে জানা যায়নি, তবে সবার অবস্থাই গুরুতর।
মন্তব্য করুন