শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছিনতাইয়ের তথ্য সংগ্রহের সময় সাংবাদিকের মোবাইল ছিনতাই

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ এএম
স্থানীয় সাংবাদিক সৈয়দ মুহাম্মদ রিফাত।  ছবি: সংগৃহীত
expand

নারায়ণগঞ্জে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে ছিনতাইয়ের তথ্য সংগ্রহ করতে গিয়ে এবার ছিনতাইকারীর কবলে পড়েছেন স্থানীয় সাংবাদিক সৈয়দ মুহাম্মদ রিফাত। পেশাগত দায়িত্ব পালনের সময় মোটরসাইকেলে এসে তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় এক ছিনতাইকারী।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চানমারি এলাকায় এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, সংযোগ সড়কে ছিনতাইয়ের ঘটনা নিয়ে তথ্য সংগ্রহের জন্য ফতুল্লার পশ্চিম সস্তাপুর এলাকায় অবস্থান করছিলেন স্থানীয় সংবাদমাধ্যম ‘খবর নারায়ণগঞ্জ’-এর সংবাদকর্মী সৈয়দ মুহাম্মদ রিফাত। বিশেষ করে তিনি লিংক রোডে ছিনতাইকারীদের কর্মকাণ্ড, কারা ছিনতাইয়ের সঙ্গে জড়িত এবং কীভাবে ছিনতাই হচ্ছে, সে বিষয়ে তথ্য সংগ্রহ করছিলেন। এ সময় শিবু মার্কেটের দিক থেকে একটি মোটরসাইকেলে করে উল্টো পথে এসে এক ছিনতাইকারী তার কাছে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার বিষয়ে ফতুল্লা থানা পুলিশ পরিদর্শক (ওসি) মাহবুব আলম বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank