

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা একটি মাদক মামলায় মো. মোরসালিন (২০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মো. মোরসালিন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকার মাহবুবের ছেলে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।
আদালত পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ বলেন, ২০২৫ সালের ২৮ মার্চ সোনারগাঁ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার সময় সোনাপুর এলাকার একটি পরিত্যক্ত মাদ্রাসার কক্ষ থেকে মো. মোরসালিনকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ফেনসিডিল এবং ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়। মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত বুধবার এ রায় দেন বলে জানান আদালত পুলিশের এই কর্মকর্তা।