বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে আগুনে পুড়ল ঝুটের গুদাম, ক্ষতি ৪০ লাখ টাকা 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৭:০৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরের দক্ষিণ সস্তাপুর এলাকার শিবু মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ঝুটের গোডাউন ও একটি চায়ের দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে তাদের দ্রুত অভিযানে প্রায় ১ কোটি টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে দক্ষিণ সস্তাপুরের শিবু মার্কেটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের সদস্যদের সহযোগিতায় মোট পাঁচটি ইউনিট আগুন নেভানোর অভিযানে অংশ নেয়।

ফায়ার সার্ভিসের সদস্যরা সকাল সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে আগুন পুরোপুরি নির্বাপণ করতে আরও প্রায় আড়াই ঘণ্টা সময় লাগে। দীর্ঘ প্রচেষ্টার পর বেলা ১১টার দিকে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনে একটি সেমিপাকা ঝুটের গোডাউন ও একটি চায়ের দোকান ক্ষতিগ্রস্ত হয়। গোডাউনে থাকা ঝুট, স-মিলের কাঠ, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের দ্রুত ও সমন্বিত অভিযানের ফলে আগুন আশপাশের স্থাপনায় ছড়িয়ে পড়তে পারেনি। এতে প্রায় ১ কোটি টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
England VS Congo DR
Scheduled
01 Jul, 10:00 PM
VS
World Cup