মঙ্গলবার
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক ব্যবসায়ী যদি আমার ভাইও হয়, তাকে কোন ছাড় নয় : দিপু ভূইয়া

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫০ পিএম
বিনিময়সভা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান
expand
বিনিময়সভা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান

নারায়ণগঞ্জ -১ রূপগঞ্জ আসনে নব নির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেছেন, উপজেলায় বর্তমানে প্রধান সমস্যা মাদক। মাদক ব্যবসায়ী যদি আমার ভাইও হয় তাকে ছাড় নয়। মাদক নির্মুলে পুলিশকে সর্বাত্বক ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা মিলনায়তনে উপজেলার সকল কর্মকর্তাদের মত বিনিময়সভা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় মুস্তাফিজুর রহমান ভূইযা দিপু আরো বলেন, আপনাদের ভালবাসা ও সহযোগীতায় জনগনের ভোটে আজ আমি সংসদ সদস্য হয়েছি। জনগণ আমাকে ভোট দিয়েছে তাদের সেবার করার জন্য। এলাকার উন্নয়ন করার জন্য। এজন্য আপনাদের সহযোগীতা আমার একান্ত কাম্য। যারা বিগত সময়ে আন্দোলন সংগ্রাম করে মৃত্যু বরণ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। উপজেলার শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে যা করার দরকার সে ব্যবস্থা করবো। বিগত ১৭ বছর সরকারী প্রায় সব খাল দখল হযে গেছে। সেই খালগুলো অতিদ্রুত পুনরুদ্ধার করা হবে।

সেই বিষয়টি দেখবো। আমি চাই আপনাদের সাথে নিয়ে রূপগঞ্জে উন্নয়নমূলক কাজগুলো করি। এজন্য সবাই আমাকে সহায়তা করবেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়, সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, ভোলাব ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, গোলাকান্দাইল ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন মিয়াসহ বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন নব নির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X