সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে গাজীপুর মহানগর যুবলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৬:২৪ পিএম
যুবলীগের গাজীপুর মহানগর শাখার সহ-সভাপতি মো. মমিন
expand
যুবলীগের গাজীপুর মহানগর শাখার সহ-সভাপতি মো. মমিন

যুবলীগের গাজীপুর মহানগর শাখার সহ-সভাপতি মো. মমিনকে (২৯) গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ফতুল্লা মডেল থানার আওতাধীন ভূইগড় মাহমুদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বলে জানানো হয়।

গ্রেপ্তারকৃত মো. মমিন (২৯) গাজীপুর মহানগর যুবলীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর মো. মমিন আত্মগোপনে চলে যান। পরিচয় গোপন করে তিনি ফতুল্লার ভূইগড় মাহমুদপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা আনুমানিক ১টার দিকে ওই ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে থানায় নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বলেন, “৫ আগস্টের পর থেকে তিনি নাম-পরিচয় গোপন করে মাহমুদপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। তার বিরুদ্ধে পূর্বে কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।”

তিনি আরও বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup