সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে দেশের প্রথম ও একমাত্র অরুনিমা ফ্লোটিং ড্রাইভিং রেঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন

নড়াইল প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৫:৪৮ পিএম
নড়াইলে দেশের প্রথম ও একমাত্র অরুনিমা ফ্লোটিং ড্রাইভিং রেঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন
expand
নড়াইলে দেশের প্রথম ও একমাত্র অরুনিমা ফ্লোটিং ড্রাইভিং রেঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন

বাংলাদেশের গলফ ও পর্যটন খাতে এক নতুন মাইলফলক স্থাপনের লক্ষ্যে নড়াইল জেলার পানিপাড়ায় অবস্থিত অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে দেশের প্রথম ও একমাত্র “অরুনিমা ফ্লোটিং ড্রাইভিং রেঞ্জ”-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খবির উদ্দিন আহমেদ, প্রেসিডেন্ট অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তৌহিদা সুলতানা, চেয়ারম্যান ওয়েলফেয়ার ও কালচারাল কমিটি অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব সাব-কমিটি, ইমামুল হাসান ম্যানেজিং ডিরেক্টর ও সিইও, সাম্পান গ্রুপ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইরফান আহমেদ প্রধান নির্বাহী কর্মকর্তা, অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের লাইফ মেম্বার সালাউদ্দিন ইউসুফ, মাহবুব আলম, সিরাজুস সালেকিন এবং মারশাল আলম।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের প্রথম ও একমাত্র অরুনিমা ফ্লোটিং ড্রাইভিং রেঞ্জ বাংলাদেশের গলফ অঙ্গনে একটি যুগান্তকারী সংযোজন হতে যাচ্ছে। গলফ ট্যুরিজমের বিকাশের মাধ্যমে দেশ উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে। তারা অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের বিভিন্ন উদ্যোগ, বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের গলফ প্রশিক্ষণ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আন্তর্জাতিক মানের গলফার তৈরিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। বক্তারা আরও বলেন, ফ্লোটিং ড্রাইভিং রেঞ্জ বাস্তবায়িত হলে নড়াইল তথা বাংলাদেশের পরিচিতি দেশ ও বিদেশে আরও বৃদ্ধি পাবে এবং গলফ পর্যটনের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Argentina VS Austria
Scheduled
22 Jun, 11:00 PM
VS
World Cup