বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর সংবাদ সম্মেলন

নড়াইল প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৪:২১ পিএম
নড়াইলে স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর সংবাদ সম্মেলন
expand
নড়াইলে স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর সংবাদ সম্মেলন

নড়াইলে কুলসুম জাহান (২৫) নামে এক গৃহবধূ তার স্বামীর অধিকার ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন।

বুধবার (১০ জুন) সকাল ১০টার দিকে তার বাবার বাড়ি এ সংবাদ সম্মেলন করেন। কুলসুম জাহান নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি গ্রামের মো. আইয়ুব মোল্যার মেয়ে।

সংবাদ সম্মেলনে কুলসুম জাহান অভিযোগ করে বলেন, ২০২২ সালের জুন মাসে একই ইউনিয়নে বোড়ামারা গ্রামের মৃত মনির কাজির ছেলে মো. হাদিউজ্জামান কাজির সাথে তার পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন তাদের দুজনের সংসার ভালভাবেই কাটছিল। এরপর থেকে যৌতুকের দাবিতে তার শাশুড়ী শিউলী বেগম প্রতিনিয়ত শারীরিক ও মানষিক নির্যাতন চালাতেন। টাকা দিতে না পারায় তার ওপর খাবারের, পোশাকের কষ্টসহ অমানবিক নির্যাতন করা হতো।

তিনি আরও বলেন, এসব চলাকালীন সময়ের মধ্যে একপর্যায়ে হাদিউজ্জামান মালয়েশিয়া চোলে যান। এরপর আমার ওপর নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দেয় শাশুড়ী শিউলী বেগম। তখন থেকে আমি আমার স্বামীর কথামত বাবার বাড়িতে থাকতে শুরু করি। প্রথম কিছুদিন তিনি আমার খোঁজ খবর নিতেন, যোগাযোগ করতেন। পরবর্তীতে তিনি আমাদের খোঁজ খবর নেওয়া বন্ধ করে দেন। গত মার্চ মাসে তিনি আমাকে উকিল নোটিশের মাধ্যমে তালাক দেন। কিন্তু তিনি প্রবাসে থেকে কিভাবে তালাক দিলেন তা আমার বোধগম্য নয়। পরে তালাকের কাগজ উকিলের কাছে নিয়ে গেলে উকিল বলে এ তালাকের কাগজ ভুয়া। তখন আমি তাদের নামে একটা মামলা দায়ের করি। কয়েকদিন আগে আমার স্বামী বিদেশ থেকে বাড়িতে এসেছে। শুনেছি বাড়িতে এসে তিনি আবার বিয়ে করছেন। আমার ৩ বছর বয়সী একটা বাচ্চা রয়েছে তাকে নিয়ে আমি এখন কি করব কোথায় যাব। তাতে আমার বাচ্চাটাও শারিরীক ভাবে অসুস্থ। আমি আমার স্বামীর অধিকার ফিরে পেতে চাই। স্বামীর অধিকার ফিরে পেতে সকলের সহযোগিতা কামনা করেন কুলসুম জাহান।

তবে এবিষয়ে কোনো বক্তব্য দিবেন না বলে সাফ জানিয়ে দেন অভিযুক্ত হাদিউজ্জামান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন