বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সয়াবিনের বোতলে অতিরিক্ত মুল্য লেখায় জরিমানা

নড়াইল প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৬:২৫ পিএম
নড়াইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
expand
নড়াইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

নড়াইল সদর উপজেলায় সয়াবিন তেলের বোতলে সরকার নির্ধারিত মুল্যের চেয়ে অতিরিক্ত মুল্য লেখায় এ জে কনজ্যুমার প্রোডাক্টস নামে একটি বোতলজাত প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে নড়াইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৫ মে) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন। এর আগেও এই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিলো।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে একটি দল এ জে কনজ্যুমার প্রোডাক্টস নামে প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। জারা নামে বোতলজাত করে সয়াবিন তেল বিক্রি করে প্রতিষ্ঠানটি।

অভিযানে সরকার নির্ধারিত মুল্যের চেয়ে প্রতিটি বোতলের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য আধা লিটার ৯৮ টাকা, ১ লিটারে ১৯৯ ও ২ লিটার ৩৯৮ টাকা লেখা থাকার কথা থাকলেও প্রতিটি বোতলে ৫ টাকা থেকে ১০ টাকা পর্যন্ত বেশী দামে তেল বাজারজাত ও বিক্রি করা করার বিষয়টি নজরে আসে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী ওই প্রতিষ্টানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ভবিষ্যতে পণ্যের গায়ের রেট অনুযায়ী সঠিক মূল্যে পণ্য বিক্রির কঠোর নির্দেশনা দেওয়া হয়। এতে ক্যাব ও আইন-শৃংখলাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নড়াইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান বলেন, কোনো অসাধু ব্যবসায়ী পণ্যের গায়ে লেখা দামের চেয়ে বেশি রাখলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় আমাদের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup