মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষকদের জন্য জরুরি নির্দেশ মাউশির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১০:১৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের পাঠদান ও নেতৃত্বগুণ বিকাশে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পদক ও পুরস্কার প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সম্প্রতি মাউশি থেকে একটি স্মারকে এ সংক্রান্ত নির্দেশনা শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) এটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এতে বলা হয়, গত ২৮ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি শিক্ষার মানোন্নয়নে কর্মপরিকল্পনা প্রণয়নপূর্বক তা বাস্তবায়নের সদয় নির্দেশনা দেন। এ লক্ষ্যে শিক্ষকদের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পদক ও পুরস্কারের ব্যবস্থা করে তাদের পাঠদান ও নেতৃত্বগুণ বিকাশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ ক্ষেত্রে স্বীকৃত শিক্ষক মূল্যায়নের ক্ষেত্রে বেশকিছু মানদণ্ড বিবেচনা করার নির্দেশনা দেয়া হয়েছে। এগুলো হলো- শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, শিক্ষা উপকরণ ব্যবহারে দক্ষতা, মূল্যায়ন পারদর্শিতা বা প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নে দক্ষতা, ছাত্র-ছাত্রী, অভিভাবক, সহকর্মী ও কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতার মনোভাব, চারিত্রিক দৃঢ়তা, ব্যক্তিত্ব এবং সততা ও উদ্যম, পোশাক-পরিচ্ছদ ও চ্যালেঞ্জ গ্রহণের সক্ষমতা, শ্রেণিকক্ষে প্রযুক্তি ব্যবহারের দক্ষতা, পাঠ্যপুস্তক প্রণয়নে অবদান, পেশাগত বা গবেষণামূলক সৃজনশীল প্রকাশনা, গুণগতমানের শিক্ষার উদ্ভাবনী বা সৃজনশীল উদ্যোগ ও উত্তমচর্চার নির্দেশনা এবং কমিটির কাজে দক্ষতা ও আর্থিক শৃঙ্খলা, কার্যকর শ্রেণি কার্যক্রম পরিচালনায় পারদর্শিতা, সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস এবং স্বাস্থ্য বিধি অনুযায়ী প্রতিষ্ঠান পুনঃসজ্জিতকরণ।

সব আঞ্চলিক পরিচালক ছাড়াও জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের এই সিদ্ধান্ত বাস্তবায়নে সার্বিক মনিটরিং ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছে মাউশি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank