

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহের ধোবাউড়ায় জমি নিয়ে বিরোধের জেরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সোহেল মিয়ার পরিবারের উপর হামলায় শহীদ সোহেলের খালাতো ভাই ইয়াসিন মিয়া (২৫) নিহত হয়েছে।
এতে শহীদ সোহেলের ভাই রুবেল মিয়ার গর্ভবতী স্ত্রীসহ অন্তত আরও ১০ জন আহত হয়েছে। উপজেলার ছনাটিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ছনাটিয়া বিলে বিরোধপূর্ণ জমিতে মাছ ধরতে যায় শহীদ সোহেলের ভাই রুবেল মিয়া ও পরিবারের অন্যান্য লোকজন।
এসময় প্রতিপক্ষের লোকজন অস্ত্র নিয়ে হামলা করে। এতে শহীদ পরিবারের অন্তত ১০ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্বার করে ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থা গুরুতর হওয়ায় কতব্যরত চিকিৎসক ১০ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ময়মনসিংহ মেডিকেলে যাওয়ার পথে শহীদ সোহেলের খালাতো ভাই ইয়াসিনের মৃত্যু হয়। ঘটনা সত্যতা স্বীকার করে গোয়াতলা ইউনিয়নের চেয়ারম্যান জাকিরুল ইসলাম টুটন বলেন, জমি নিয়ে বিরোধেই মারামারি হয়েছে, এতে শহীদ সোহেলের খালাতো ভাই মারা যায় এবং তাদের পরিবারের লোকজনই বেশি আহত হয়েছে।
এ ব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আল মামুন সরকার বলেন, ঘটনার সর্ম্পকে অবগত হয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন