

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহ জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি), উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল বলেছেন, ধানের শীষ দেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক, গণতন্ত্রে উত্তরণ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। ধানের শীষে ভোট দিয়ে এ দেশের মানুষ কখনো প্রতারিত হয়নি।
তিনি বলেন, বিএনপি সব সময় জনগণের ভোটের মর্যাদা রক্ষা করেছে। তারেক রহমান একটি মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখেন—যেখানে মানুষ শান্তিতে থাকবে, কোনো নাগরিক তার অধিকার থেকে বঞ্চিত হবেন না।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত ভালুকা উপজেলার ডাকাতিয়া, পাচগাঁও, আঙ্গারগাড়া, কাচিনা ও সিডস্টোর বাজারে গণসংযোগ, লিফলেট বিতরণ এবং পথসভায় এসব কথা বলেন তিনি।
অ্যাডভোকেট টুটুল আরও বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি জনগণের সামনে তুলে ধরতেই আমাদের এই প্রচারণা। আগামী জাতীয় নির্বাচনে জনগণ ধানের শীষে ভোট দিয়ে দেশকে এগিয়ে নেবে—এ প্রত্যাশা করছি। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে হবে।”
তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় এলে মানুষের ভোটাধিকার পুনরায় নিশ্চিত করা হবে এবং কর্মসংস্থান বৃদ্ধি পাবে। দেশের মানুষ এখন পরিবর্তন চায়। তাই আমরা শান্তিপূর্ণভাবে গ্রামগঞ্জ, হাটবাজার ও পাড়া-মহল্লায় ঘুরে পথচারী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের হাতে হাতে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ করছি, পথসভা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছি।”
লিফলেট বিতরণকালে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন