

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহের ভালুকায় নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত একটি পুকুর থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গতিয়ার গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মৃত আব্দুল মালেক (৫৫) উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন পাড়াগাঁও গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ৬ সেপ্টেম্বর ভোর ৬টার দিকে বাড়ি থেকে বের হন আব্দুল মালেক। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।
নিহতের ভাতিজা আকরাম হোসেন জানিয়েছেন, সকালে আব্দুল মালেকের ছেলে সুজন তার বাবাকে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে ঝোপঝাড়ে ঘেরা একটি পরিত্যক্ত পুকুরের কাছে গিয়ে পানিতে তার বাবার মরদেহ ভাসতে দেখেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
এ সম্পর্কে ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইসমাইল হোসেন জানান, মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওই উপ-পরিদর্শক।

