

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহের ভালুকায় সড়ক পার হতে গিয়ে কাভার্ডভ্যানের চাপায় মফিজ উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে স্কয়ার মাস্টারবাড়ি টু কাশর সড়কের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মফিজ উদ্দিন ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া গ্রামের ডুবালিয়াপাড়ার সফর উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় স্কয়ার মাস্টারবাড়ি-কাশর সড়কের মোড়ে রাস্তা পার হচ্ছিলেন।
এ সময় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান (চট্র মেট্রো-ট-১১-৭১৭০) তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহত মফিজ উদ্দিনকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনা সত্যতা নিশ্চিত করে ভালুকা ভরাডোবা হাইওয়ে থানার পরিদর্শক এবিএম মেহেদী মাসুদ জানান, কাভার্ডভ্যানটি জব্দ করে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। মামলা প্রক্রীয়াধিন বলে জানিয়েছেন ওই পরিদর্শন।
মন্তব্য করুন