শুক্রবার
০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-ময়মনসিংহ রেলপথে চলাচল বন্ধ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ১০:১৫ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি কমিউটার ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

বুধবার (৭ জুলাই) এ দুর্ঘটনার পর ওই রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।

রেলওয়ে সূত্র জানায়, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। লাইনচ্যুত বগিগুলো উদ্ধার এবং রেললাইন সচল করতে তারা কাজ শুরু করেছে।

এদিকে দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। উদ্ধার কাজ শেষ হলে রেললাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন