সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে সরকারি বইসহ পিকআপ জব্দ, মাদ্রাসা সুপার পলাতক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১২:৪৫ এএম
জব্দকৃত পিক আপ
expand
জব্দকৃত পিক আপ

ময়মনসিংহের ত্রিশালে প্রায় এক টন সরকারি বইসহ একটি পিকআপ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় গাড়ির চালক মো. জাকারিয়াকে আটক করা হলেও মাদরাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী পলাতক রয়েছেন।

রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদরাসার সরকারি বই একটি পিকআপে তোলা হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা সন্দেহজনক মনে করে গাড়িটি আটক করেন এবং উপজেলা প্রশাসনকে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় এক টন সরকারি বইসহ পিকআপটি জব্দ করে। আটক করা হয় চালক মো. জাকারিয়াকে, যিনি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা।

ত্রিশাল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, ফুলকুড়ি মাদরাসার সুপার একটি পিকআপে বই উঠিয়ে দিয়েছিলেন। তখন এলাকার লোকজন বিষয়টি ধরে আমাদের ফোনে জানান। বইয়ের দায়িত্বে থাকা কর্মকর্তারা ঘটনাস্থলে গেলে সেখানে পুলিশও উপস্থিত ছিল। পরে পিকআপসহ চালককে আটক করা হয়। তবে মাদরাসা সুপারকে পাওয়া যায়নি।

ইউএনও মো. আরাফাত সিদ্দিকী বলেন, নিয়মিত মামলা দায়েরের জন্য পিকআপসহ চালককে থানায় পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে আরও যারা জড়িত আছে, তদন্ত করে তাদের শনাক্ত করা হবে। মাদ্রাসার সুপার ইউনুস আলী বইগুলো বিক্রির উদ্দেশ্যে গাড়িতে তুলে দিয়েছিলেন। তবে ঘটনাস্থলে তাকে পাওয়া যায়নি। মামলা হওয়ার পর তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, ইউএনও পিকআপ ও চালককে থানায় হস্তান্তর করেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
FIFA World Cup
LIVE
No match data available
World Cup