

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহের নান্দাইল উপজেলায় শিয়ালের কামড়ে একই বাড়ির ১১ জন আহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১মে ) সকালে উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটিপাচানী গ্রামের একটি বাড়িতে এই আতঙ্কজনক ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুরুত্ব বিবেচনায় ৫ জনকে তাৎক্ষণিকভাবে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে জলাতঙ্ক প্রতিরোধী ‘র্যাবিস ভ্যাকসিন’ এবং ‘আইজি র্যাবিস’ প্রদান করা হয়েছে। ভ্যাকসিন নেওয়া ৫জন হলেন, ভাটিপাচানী গ্রামের আব্দুল মান্নানের ছেলে হুমায়ূন (১৪), মৃত আব্দুর রহমানের স্ত্রী ফাতেমা (৭০), ইসমাঈলের স্ত্রী ফাতেমা (৫০), মুজিবুরের স্ত্রী রাশিদা (৫০) ও আবদুল হামিদের স্ত্রী হোসনা (৭০)। এছাড়া গাংগাইল ইউনিয়ন উত্তর বানাইল গ্রামের ৩জনকে শিয়ালে কামড়িয়েছে।
ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলাকালীন উপস্থিত থেকে রোগীদের চিকিৎসার তদারকি করেন নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা সুলতানা এবং মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ – এমওডিসি) ডা. এনামুল হক রচি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এই বিশেষ ও মূল্যবান ভ্যাকসিন সরবরাহে অগ্রণী ভূমিকা পালন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় দ্রুততম সময়ে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে মাননীয় প্রতিমন্ত্রীর প্রতি বিশেষ ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য যে, নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে শুক্রবার ব্যতীত সপ্তাহের প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নিয়মিতভাবে র্যাবিস ভ্যাকসিন প্রদান করা হয়। শিয়াল, কুকুর বা অন্য কোনো বন্য প্রাণীর কামড়ের শিকার হলে আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।