

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি সাহিত্যপ্রেমীদের হাত ধরে প্রতিষ্ঠিত বাউলমেলা সাহিত্য গ্রুপের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বাউলমেলা সাহিত্য গ্রুপ ও আলোর ভূবন পাঠাগারের যৌথ উদ্যোগে ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল গ্রামে অবস্থিত আলোর ভূবন পাঠাগারে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। এ সময় মেধাবী একজন শিক্ষার্থীকে সাইকেল উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বই পড়া আন্দোলন নান্দাইলের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সিংরইল উচ্চ বিদ্যালয়ের সভাপতি জিয়া উদ্দিন খান টিপু, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, সহকারী শিক্ষক জয়নাল আবেদিন ও নাজিম উদ্দীন, পাঠাগারের উপদেষ্টা লুৎফুর রহমান দুলাল, সাংবাদিক আতাউর রহমান বাচ্চু, বাউলমেলা অ্যাডমিন প্যানেল সদস্য ফাইজুল ইসলাম এবং পাঠাগারের শতাধিক সদস্যসহ আরও অনেকে।
“আধুনিক সভ্যতার সন্ধানে বাউলমেলা” স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত এই গ্রুপটি দেশে ও বিদেশে অবস্থানরত সাহিত্যিকদের বাংলা সাহিত্যচর্চাসহ অসংখ্য মানবিক কাজ করে যাচ্ছে।
মন্তব্য করুন
