সোমবার
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

পরকিয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেফতার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৮ পিএম
আজহার উদ্দিন রাকিব ও প্রবাসীর স্ত্রী
expand
আজহার উদ্দিন রাকিব ও প্রবাসীর স্ত্রী

ময়মনসিংহের ভালুকায় পরকিয়া কাজে জড়িত থাকার অভিযোগে এক প্রবাসীর স্ত্রীর খাটের নিচ থেকে আজহার উদ্দিন রাকিব (৩২) নামে এক পুলিশ কর্মকর্তাকে আটক করেছেন গ্রামবাসী। পরে তাকে যৌথবাহিনীর কাছে সোপর্দ করা হয়।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের রাজৈ গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃত (এএসআই) আজহার উদ্দিন রাকিব উপজেলার রাজৈ ইউনিয়নের রাজৈ গ্রামের আবুল কাসেমের ছেলে। তিনি বর্তমানে কিশোরগঞ্জ সদর থানায় কর্মরত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজহার উদ্দিন রাকিব (৩২) ও প্রবাসীর স্ত্রী (২৩) একই এলাকার বাসিন্দা হওয়ায় দীর্ঘদিন ধরে তাদের মাঝে পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। ঘটনার রাতে (এএসআই) আজহার উদ্দিন রাকিব ওই প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেন। রাত আনুমানিক দেড়টার দিকে তাদের অনৈতিক সম্পর্কে জড়িত থাকার সন্দেহ হলে স্থানীয় লোকজন ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীসহ ওই পুলিশ কর্মকর্তাকে হাতেনাতে আটক করে গ্রামবাসী। এরপর সেনাবাহিনীকে খবর দিলে সকাল ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে আটককৃত পুলিশ কর্মকর্তা ও প্রবাসীর স্ত্রীকে উদ্ধার করে ভালুকা মডেল থানায় হস্তান্তর করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার পর দুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ওই ওসি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X