

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম এনপিবি নিউজ-এর কার্যালয় পরিদর্শন করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পিপিআরসি'র চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।
রবিবার (৩১ মে) দুপুরে রাজধানীর তোপখানা রোডে অবস্থিত এনপিবি নিউজ কার্যালয়ে পৌঁছালে প্রতিষ্ঠানের সাংবাদিকরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
পরিদর্শনকালে এনপিবি নিউজের সম্পাদক মো. আল হাদীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ড. হোসেন জিল্লুর রহমান।
পরে তিনি প্রতিষ্ঠানটির অনলাইন ও মাল্টিমিডিয়া বিভাগ ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় এনপিবি নিউজের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে তিনি এনপিবি নিউজের সঙ্গে সংশ্লিষ্ট সকল সাংবাদিক ও কর্মীকে ধন্যবাদ জানান। পাশাপাশি তাদের পেশাগত নিষ্ঠা, দায়িত্বশীলতা ও গণমাধ্যমে অবদানের প্রশংসা করেন। তিনি এনপিবি নিউজের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি এবং আরও বিকাশ কামনা করেন।