

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুরে ঈদের দিন স্ত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় রিয়াজুল ইসলাম রাজুকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শনিবার (৩০ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ নোয়াখালী কোম্পানি কমান্ডার মো. মুহিত কবির সেরনিয়াবাত। এর আগে শুক্রবার রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, প্রায় দশ বছর আগে লক্ষ্মীপুর সদর উপজেলার ভাঙ্গাখাঁ ইউনিয়নের রিয়াজুল ইসলাম রাজুর সাথে পূর্ণিমা আক্তারের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এরই জের ধরে ঈদের দিন পূর্ণিমা আক্তারকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় রাজু। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।
এ ঘটনায় পূর্ণিমা আক্তারের মা পাখি বেগম বাদী হয়ে মো. রাজুকে প্রধান আসামি করে লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।
র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. মুহিত কবির সেরনিয়াবাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।