

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে দৈনিক কালবেলা পত্রিকার মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি আবু সাঈদ দেওয়ান সৌরভ ১৪টি ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী মো. জাহাঙ্গীর আলম পান ১০টি ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি আনিসুর রহমান রলিন নির্বাচিত হন।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন— সহ-সভাপতি: আব্দুল কাদির খান, যুগ্ম সাধারণ সম্পাদক: মো. ফয়সাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক: মাসুদ হাসান খান, দপ্তর সম্পাদক: মো. লিটন মাহমুদ।
কোষাধ্যক্ষ পদে সমান ভোট পাওয়ায় সুমন হোসেন ও সালমান হাসান যৌথভাবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা কে. এম. সাইফুল্লাহ। ফলাফল ঘোষণার পর বিজয়ী সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন উপস্থিত সাংবাদিকবৃন্দ।
পরে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ সোহানসহ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন
মন্তব্য করুন