

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


‘এসো স্মৃতির প্রাঙ্গণে মিলি প্রীতির বন্ধনে’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজে উৎসবমুখর পরিবেশে রোভার স্কাউটদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ পুনর্মিলনীতে সাবেক ও বর্তমান রোভার সদস্যরা অংশ নেন। পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচির উদ্বোধন হয়।
অনুষ্ঠানের উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন জেলা রোভার কমিশনার মুন্সি সিরাজুল হক এবং জেলা রোভারের সহ-সভাপতি প্রফেসর হুমায়ুন কবির সেখ।
পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ছিলেন সাবেক সিনিয়র রোভার মেট মো. ইমরান হোসেন, সদস্য সচিব জেলা রোভারের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, এবং প্রোগ্রামের আহ্বায়ক ছিলেন সাবেক সিনিয়র রোভার মেট মো. জুনায়েদ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাই তালুকদার, প্রফেসর ড. মীর মাহফুজুল হক, প্রফেসর একে. এম. সেলিম চৌধুরী, কুমিল্লা মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর খন্দকার সাদিকুর রহমান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ মোল্লা, মো. গোলাম ফিরোজ, এবং জেলা রোভার স্কাউট সম্পাদক মুহাম্মদ জহিরুল আলম প্রমুখ।
এ সময় সরকারি হরগঙ্গা কলেজ তথা মুন্সীগঞ্জ জেলা রোভার থেকে প্রথম রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত সাবেক সিনিয়র রোভার মেট সাইফুল ইসলাম (পিআরএস) এবং দ্বিতীয় রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত সাবেক সিনিয়র রোভার মেট মো. রাশিদুর রহমান রুপক (পিআরএস)-কে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পুনর্মিলনী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা ও বন্ধুত্ব বিনিময় সভার আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, রোভার স্কাউটদের এই মিলনমেলা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দায়িত্ববোধ, দেশপ্রেম ও মানবসেবার চেতনা জাগ্রত করতে সহায়ক ভূমিকা রাখবে।
মন্তব্য করুন