

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তালবাহানা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
তিনি বলেন, “জাতীয় নির্বাচন নিয়ে কোনো ধরনের টালবাহানা দেশের জনগণ মেনে নেবে না।”
শনিবার (২৫ অক্টোবর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের উত্তর ফুরশাইল বাইতুল মামুর জামে মসজিদ সংলগ্ন মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মীর সরফত আলী সপু আরও বলেন, “জামায়াত একদিকে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করছে, আবার অন্যদিকে নির্বাচনী প্রচারণায় নামছে। এসব নাটক থেকে বেরিয়ে এসে দেশকে ভালোবাসুন। এমন মানুষকে সংসদে পাঠান, যারা এলাকাবাসীর প্রিয়, যোগ্য ও উন্নয়নে সক্ষম।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নাদিম জাহান আজিম। সঞ্চালনা করেন মুন্সীগঞ্জ জেলা জাসাসের আহ্বায়ক সদস্য মোহাম্মদ কোরবান আলী।
এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লা, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে শতাধিক নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
মন্তব্য করুন