

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার টঙ্গীবাড়ী বাজার, বালিগাঁও বাজার, চান্দের বাজার, ফযুশাহ ও আড়িয়ল বাজারে এ লিফলেট বিতরণ করেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা।
টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান অপু চাকলাদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আকতার হোসেন মোল্লা, আবুল কালাম আজাদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ঢালী মো. ওয়াহিদ, শেখ জামাল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তপন ঢালী, ধীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তানজিল শেখ অনিক, যুবদল নেতা রাসেল মল্লিক, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ প্রতীকসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মন্তব্য করুন