

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সিগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নের লোহারপুল বাজার সংলগ্ন একটি পুকুর থেকে এক অজ্ঞাতনামা পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দিলে মুন্সীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, পুকুরটি স্থানীয় জাহাঙ্গীর নামের এক ব্যক্তির মালিকানাধীন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি ৫ থেকে ৭ দিন আগের। দীর্ঘ সময় পানিতে থাকায় মৃতদেহটি ফুলে বিকৃত হয়ে যাওয়ায় স্থানীয়দের পক্ষে সনাক্ত করা সম্ভব হয়নি।
মুন্সীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম জানান, মৃতদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
মন্তব্য করুন