শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গিবাড়ীতে নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৮:০৩ পিএম
expand
টঙ্গিবাড়ীতে নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় দুই খাদ্য প্রতিষ্ঠানের মালিককে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, টঙ্গিবাড়ী উপজেলার দীঘিরপাড় বাজারে অবস্থিত দুলাল আইস ফ্যাক্টরি–তে উৎপাদিত আইসক্রিমের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) উল্লেখ না থাকায় প্রতিষ্ঠানটির মালিক গৌতম মণ্ডলকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে সব পণ্যের মোড়কে এসব তথ্য সঠিকভাবে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া সুভাষ মিষ্টান্ন ভান্ডারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি, দই, রসমালাইসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরির অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক সুভাষ ঘোষকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। তাঁকে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের নির্দেশও দেওয়া হয়েছে।

অভিযানে সহযোগিতা করেন টঙ্গিবাড়ী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন এবং টঙ্গিবাড়ী থানা-পুলিশের একটি টিম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন