মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে বেশি দামে সয়াবিন তেল বিক্রি, দুই দোকানিকে জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৭:০০ পিএম
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
expand
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

মুন্সীগঞ্জ সদর উপজেলার শহর বাজারে অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৬ মে) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পরিচালিত অভিযানে অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয় অংশ নেয়।

অভিযান চলাকালে বিপাশ স্টোরে দেখা যায়, ৯৫৫ টাকা নির্ধারিত মূল্যের পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল ৯৯০ টাকায় বিক্রি করা হচ্ছে। এ অপরাধে দোকানটির মালিক বিপাশ সাহাকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে জিলানি স্টোরে গিয়ে দেখা যায়, ৩৯০ টাকা মূল্যের দুই লিটার সয়াবিন তেল ৪০০ টাকায় বিক্রি করা হচ্ছে। এ অভিযোগে দোকানটির মালিক মো. মাসুমকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি দল সহযোগিতা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank