শুক্রবার
২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে ম্যাগাজিন ও গুলিসহ বিদেশি অস্ত্র উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১১:০২ পিএম
ম্যাগাজিন ও গুলিসহ বিদেশি অস্ত্র
expand
ম্যাগাজিন ও গুলিসহ বিদেশি অস্ত্র

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে র‌্যাব-১০।

বুধবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে উপজেলার নিমতলা এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। র‌্যাব-১০-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-১০ সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় অভিযান চালায়। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৪ (চার) রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন