শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে পরিত্যক্ত বাড়িতে মিলল ২ বালতি ককটেল

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৯ এএম
৩০টি তাজা ককটেল উদ্ধার
expand
৩০টি তাজা ককটেল উদ্ধার

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দি এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে দুই বালতিভর্তি আনুমানিক ৩০টি তাজা ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

সেনাবাহিনীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদর সেনা শিবিরের সেনাবাহিনীর নেতৃত্বে ওই এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় আক্তার দেওয়ানের পরিত্যক্ত বাড়িতে দুইটি বালতিতে রাখা ককটেলগুলো পাওয়া যায়।

তল্লাশিকালে ঘটনাস্থলে কোনো সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতি পাওয়া যায়নি। পরে উদ্ধারকৃত বিস্ফোরক সামগ্রী আইনগত প্রক্রিয়ার জন্য মুন্সীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা দৃঢ় অবস্থানে রয়েছে। সন্ত্রাসী, নাশকতামূলক কর্মকাণ্ড ও অবৈধ মাদকের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

পাশাপাশি যেকোনো সন্দেহজনক তথ্য নিকটস্থ সেনা শিবিরে জানাতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন