বুধবার
২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকে গেল মাদকবহনকারী প্রাইভেটকার

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৩:০২ পিএম
মেহেরপুর ঘুমন্ত মানুষের বাড়িতে ঢুকে গেল মাদকবহনকারী প্রাইভেটকার
expand
মেহেরপুর ঘুমন্ত মানুষের বাড়িতে ঢুকে গেল মাদকবহনকারী প্রাইভেটকার

মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী তেরঘরিয়া গ্রামে ঘুমন্ত মানুষের বাড়িতে ঢুকে গেল মাদকবহনকারী প্রাইভেটকার। ঘরের দেওয়াল চাপায় আহত হয়েছেন আরশাদ আলী নামের এক ব্যক্তি। বুধবার (২৯ এপ্রিল) ভোর ৫টায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রাইভেটকার থেকে দেড় কেজি গাঁজাসহ অনিক হোসেন বিপ্লব নামের মাদক পাচারকারীকে আটক করে পুলিশের সোপর্দ করেছে পুলিশ স্থানীয় লোকজন ।

স্থানীয় ও পুলিশ জানায়, তেরঘরিয়া গ্রামের সড়কের পাশে আরশাদ আলীর বাড়ি। আজ ভোরে বাড়ির লোকজন ঘুমিয়ে থাকা অবস্থায় দ্রুতগতির একটি মাইক্রোবাস আঘাত করে। এতে বাড়ির ইটের দেয়াল ভেঙে পড়ে আহত হন বাড়ি মালিক আরশাদ আলী।

প্রাইভেটকার ধাক্কা দিয়ে উল্টে পড়ে রাস্তার উপরে। খবর পেয়ে আশেপাশের লোকজন ছুটে যায়। ‌ প্রাইভেটকার উদ্ধার করতে গিয়ে গাঁজা থাকায় স্থানীয়রা আটকে রাখেন প্রাইভেটকার চালক অনিক হোসেন বিপ্লবকে। ‌

এ সময় পুলিশ ঘটনার স্থলে পৌঁছালে স্থানীয়রা বিপ্লবকে পুলিশের কাছে সোপর্দ করে। আহত আরশাদ আলীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

মেহেরপুর সদর থানার রামদাসপুর পুলিশ ক্যাম্পের এসআই অনুপ কুমার দাস জানান, সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দূরত্ব গতিতে মেহেরপুর শহরের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার ওই বাড়িতে ঢুকে পড়ে।

গাজাঁ ও প্রাইভেটকার সহ বিপ্লবকে গ্রেফতার করা হয়েছে। মাদক পাচারের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। ‌ এই ঘটনার সাথে আর কারা জড়িত তা খুঁজে বের করার চেষ্টা করতে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন