বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমারে মাফ করে দিও’ লিখে তরুণীর আত্মহত্যা

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পিএম
ফাইল ছবি
expand

মৌলভীবাজারের কমলগঞ্জে জেসি চৌধুরী (১৮) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের নারায়ণক্ষেত্র গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জেসি চৌধুরী ওই গ্রামের জামাল চৌধুরী ও রুবি বেগম দম্পতির মেয়ে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে হাত-মুখ ধোয়ার পর জেসি নিজ কক্ষে চলে যান। পরে পরিবারের সদস্যরা তাকে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর পরিবারের লোকজন মরদেহটি নামিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানান। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়। চিরকুটে লেখা ছিল, ‘সবাই আমারে মাফ করে দিও। আমি মানসিক কষ্ট আর নিতে পারছি না।’

পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের চাচা কামাল হোসেন চৌধুরী বলেন, সকালে ঘুম থেকে উঠে হাত-মুখ ধোয়ার পর জেসি নিজ কক্ষে যায়। পরে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ইউপি চেয়ারম্যানকে বিষয়টি জানানো হয়।

কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজিব রায় বলেন, নিহতের পরিবারের দাবি, সে ইচ্ছাকৃতভাবে আত্মহত্যা করেছে। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank