বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের ইংরেজিতে প্রচারণা

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পিএম
গুপ্ত রাজনীতির বিরুদ্ধে মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের ইংরেজিতে প্রচারণা
expand
গুপ্ত রাজনীতির বিরুদ্ধে মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের ইংরেজিতে প্রচারণা

মৌলভীবাজার সরকারি কলেজে গুপ্ত বা আন্ডারগ্রাউন্ড রাজনীতির বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে কলেজ শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সচেতনতামূলক ব্যানার ও ফেস্টুন স্থাপনের মাধ্যমে এই কর্মসূচি পালন করে সংগঠনটি।

ব্যানারগুলোতে রাজনীতিকে শিক্ষার অংশ হিসেবে উল্লেখ করে প্রকাশ্য ও গণতান্ত্রিক রাজনীতির আহ্বান জানানো হয় এবং গোপন রাজনীতির বিরুদ্ধেও লিখা হয়।

এসময় কর্মসূচিতে মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ওয়ালিদ আহসান চৌধুরী নাহিদসহ কলেজ শাখার আরও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচি চলাকালে ছাত্রদল নেতারা বলেন, “শিক্ষাঙ্গন হবে মেধা চর্চা ও সুস্থ রাজনীতির চারণভূমি। এখানে কোনো অন্ধকার শক্তির গোপন বা ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেওয়া হবে না। যারা আড়ালে থেকে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করে উগ্রবাদের দিকে ঠেলে দিতে চায়, তাদের প্রতিহত করতে ছাত্রদল সর্বদা সজাগ রয়েছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন