মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে নিখোঁজ যুবকের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৬:২০ এএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

মৌলভীবাজারের কুলাউড়ায় নিখোঁজের একদিন পর এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের চকসালন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রিপন মিয়া (২৯) উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর গ্রামের হানু মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাত থেকে রিপন নিখোঁজ ছিলেন। স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। মঙ্গলবার রাতে স্থানীয়রা চকসালন এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ রিপনের মরদেহ উদ্ধার করে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে পুলিশের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Argentina VS Egypt
Scheduled
07 Jul, 10:00 PM
VS
World Cup