শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আমাদের শাপলা পেতে কোন আইনগত বাধা নেই: মানিকগঞ্জে সারজিস

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৮:৪৫ পিএম আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ০২:৩৭ পিএম
সারজিস আলম।
expand
সারজিস আলম।

শাপলা প্রতিক আমরা অবশ্যই পাবো। আমাদের শাপলা পেতে কোন আইনগত বাধা নেই। এবং যৌক্তিক কারণে আমাদের শাপলা দিতে হবে। আর শাপলা প্রতীক নিয়েই আমরা নির্বাচন করবো বলে মন্তব্য করেছেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় মানিকগঞ্জ জেলা শহরের সিটি ড্রিম কনভেনশন হলে জেলা সমন্বয় সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন যদি তাদের মন মতো স্বেচ্ছাচারি আচরণ করে যদি এটা বলে থাকে যে এনসিপি শাপলা পাবে না তাহলে আমরা মনে করি ওই স্বেচ্ছাচারি নির্বাচন কমিশন আগামীর বাংলাদেশের সুষ্ঠু সংসদ নির্বাচন উপহার দিতে পারবে না। বাংলাদেশের জনগণের আস্থা থাকবে না, এনসিপির ও আস্থা থাকবে না। ওই নির্বাচন কমিশনকে পুনর্গঠন করেই আগামী নির্বাচনে যেতে হবে।

তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশে এনসিপি কে শক্তিশালী দুটি দলের মধ্যে একটি দেখতে চাই। আমরা মনে করি এনসিসি তাদের জায়গা থেকে শক্তিশালী একটি রাজনৈতিক দল হিসেবে সংসদে জনগণের প্রতিনিধিত্ব করবে। আমরা মনে করি আওয়ামী লীগ বিরোধী অবস্থান ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে অবস্থান ওই অবস্থান যাদের সুদৃঢ় থাকবে তাদের সাথে ইলেক্ট্রোরাল অ্যালাইন্স হতে পারে।

এর আগে, সারজিস আলমের সাথে মানিকগঞ্জ জেলার সাবেক সমন্বয়ক ওমর ফারুকের বাকবিতণ্ডা ঘটে। এ সময় সারজিস আলম তাকে সমস্যা বলে আখ্যায়িত করেন। পরবর্তীতে তাকে পাশে ডেকে কথা বলেন এবং সাংবাদিকদের সেই সময়কালীন কথোপকথনের ভিডিও করতে বাধা দেন সরজিস আলম ও তার সহযোগিরা।

এসময় অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপি ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, এনসিপি মানিকগঞ্জ জেলা শাখার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জাহিদ তালুকদার, যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট এ এইস এম মাহফুজ ও মোঃ আরিফুল ইসলাম প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন