

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয়ের জি এস-এস এম ফরহাদ বলেছেন,ছাত্র শিবিরকে সারা বাংলাদেশের সকল পর্যায়ের দল মত নির্বিশেষে শিক্ষার্থীরা যে ভাবে গ্রহণ করেছে বা আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে।
এই আস্থার প্রতিদান আমাদের কর্মের মধ্য দিয়ে দিতে হবে। এটা আমাদের দায়িত্ব, এটা আমানত কারীতা। আমরা যদি কোথাও ভুল করি, ফেল হই, কোথাও ব্যর্থতার পরিচয় দেই, এটা হবে আমানত কারিতার চুরান্ত ক্ষেয়ানত।
শনিবার (২৫ অক্টোবর) সকালে মানিকগঞ্জ শিল্পকলা একাডেমিতে জেলা ইসলামী ছাত্রশিবিরের প্রীতি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যার যার জায়গা থেকে আমি থেকে যদি আমরা হয়ে যেতে পারি, তাহলে আমরা একটা চুরান্ত বিজয় অর্জন করতে পারবো ইনশাল্লাহ। যে বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশের সকল পর্যায়ের দুর্নীতি, অপরাধ, দুঃশাসন মুক্ত হবে ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, ধর্ম বিবেচনায় এর বাইরে এসে সকল মতের, এক যোগে সব গুলো ক্যাম্পাসের সকল বয়সের শিক্ষার্থীরা আমাদের সমর্থন করেছেন। শুধু তাই নয় দেশের গ্রাম পর্যায়ের স্কুলের শিক্ষার্থীরাও শিবিরকে পছন্দ করছেন এবং গ্রহণ করছেন তাদের অভিভাবকেরাও। এটা আমাদের জন্য বড় আমানত কারিত। আমাদের কাছে তাদের যে প্রর্তাশা আমরা যেন তা রাখতে পারি। আমাদের দাঁড়া কোন মানুষের প্রত্যাশার ক্ষেয়ানত যেন নষ্ট না হয়। কোন শিক্ষার্থীর অকল্যাণ যেন না হয়। সে দিকে আমাদের লক্ষ রাখতে হবে।
এস এম ফরহাদ বলেন, আমাদের ভাইয়েরা দেশটাকে গড়ার জন্য স্বপ্ন দেখছেন। তারা একদিন এই দেশটাকে নেতৃত্ব দিবেন। সে জন্য আমাদের এক যোগে এক সঙ্গে কাজ করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা উত্তর অঞ্চল সহকারী পরিচালক,অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম,মানিকগঞ্জ-১ আসনের এমপি প্রার্থী ডা. আবু বকর সিদ্দিক, মানিকগঞ্জ শিবিরের সাবেক জেলা সভাপতি জনাব শাহজাহান খান বর্তমান জেলা সভাপতি মনিরুজ্জামান প্রমুখ।
মন্তব্য করুন