বুধবার
০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ জুন ২০২৬, ১০:৫০ পিএম
তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার
expand
তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অধির মনিদাস (৫২) নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) দুপুরে তাকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। এর আগের রাতে তাকে এলাকা থেকে আটক করে পুলিশ।

গ্রেপ্তার হওয়া অধির মনিদাস সাটুরিয়া উপজেলার দড়গ্রাম এলাকার মৃত রাজেন্দ্র মনিদাসের ছেলে। ভুক্তভোগী শিশু স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীতে পড়ুয়া একজন শিক্ষার্থী।

জানা যায়, সোমবার (১ জুন) দুপুর পৌনে দুইটার দিকে শিশুটি গ্রামের মৃত জোরান চন্দ্র মনিদাসের পুকুরে গোসল করার জন্য যায়। গোসল করার সময়ে মাথায় শ্যাম্পু লাগানোর সময় অধির মনিদাস শিশুটির বুকে হাত দেয়। পরে তাকে বুকে চেপে ধরে ধর্ষণ চেষ্টা করেন। শিশুটি তার পরিবারকে জানালে তার বাবা সাটুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় শিশুটির বাবা একটি অভিযোগ দিলে অধির মনিদাসকে গ্রেপ্তার করা হয়। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে আজ আসামীকে আদালতে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন