

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মাদারীপুরের শিবচরে পামঅয়েল ভর্তি ট্রাক ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযানে তাদের কাছ থেকে লুণ্ঠিত তেল বিক্রির নগদ টাকাসহ পুলিশের ব্যবহৃত সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল উদ্ধার করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সালাহ উদ্দিন কাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গত ১২ এপ্রিল রাতে ঢাকা থেকে প্রায় ২৫ লক্ষ ১১ হাজার টাকা মূল্যের পামঅয়েল (১৩,৯৫০ লিটার) নিয়ে একটি ট্রাক ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা হয়। মাঝপথে শরীয়তপুরের নাওডোবা এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাতনামা পিকআপ নিয়ে ডাকাত দল ট্রাকটির গতিরোধ করে।
ডাকাতরা চালক ও হেল্পারকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে ট্রাকের নিয়ন্ত্রণ নেয়। পরে শিবচরের মাদবরেরচর এলাকায় এক্সপ্রেসওয়ের পাশে তাদের হাত-পা ও চোখ বেঁধে ফেলে রেখে ট্রাক নিয়ে তারা পালিয়ে যায়।
ঘটনার পর শিবচর থানায় মামলা দায়ের হলে মাদারীপুর জেলা পুলিশের একটি বিশেষ দল অভিযানে নামে। সহকারী পুলিশ সুপার মোঃ সালাহ উদ্দিন কাদেরের নেতৃত্বে নারায়ণগঞ্জ, নরসিংদী ও কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত চক্রের দুই সদস্য আজিজুল (৩১), পিতা-নুর মোহাম্মদ, মাতা-সুরিয়া বেগম, গ্রাম - রামভদ্রেরবাগ, ইউপি-বৈদের বাজার, থানা-সোনারগাঁও, জেলা-নারায়নগঞ্জ এবং মোকলেস (৩৩), পিতা-মৃত গাজী রহমান, গ্রাম -তুলসীঘাট, ইউপি-বোনারপাড়া, থানা-সাঘাটা, জেলা-গাইবান্দা কে গ্রেফতার করা হয়।
তাদের নিকট থেকে তেল বিক্রির নগদ ১ লক্ষ ৯২ হাজার টাকা, ডাকাতির সময় ভয় দেখাতে ব্যবহৃত পুলিশের খোয়া যাওয়া ৪টি সাউন্ডগ্রেনেড,৩টি টিয়ার গ্যাস, পুলিশের ১টি ব্যাটনও ১ টি হেলমেট উদ্ধার করা হয়।
সহকারী পুলিশ সুপার মোঃ সালাহ উদ্দিন কাদের জানান, ডাকাতরা অপরাধ সংগঠনের সময় সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পুলিশের সরঞ্জাম ব্যবহার করছিল। লুণ্ঠিত ট্রাক ও অর্থ উদ্ধার করা হয়েছে। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান,গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মন্তব্য করুন