বৃহস্পতিবার
১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাদারীপুরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে শোকজ

মাদারীপুর জেলা প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৪ পিএম
আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে শোকজ
expand
আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে শোকজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি’র প্রার্থী জাহান্দার আলী জাহান (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী মিলটন বৈদ্যকে (কলস) পৃথক ভাবে দুই প্রার্থীকে রোববার নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি কর্তৃক শোকজ করা হয়েছে।

আগামী ১০ ফেব্রুয়ারি দুই প্রার্থীকে সশরীরে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে হাজিরার জন্য দিন ধার্য করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারী মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কালিবাজারে উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘটিত সংঘর্ষের ঘটনায় গত ৬ ফেব্রুয়ারি স্বতন্ত্র প্রার্থী মিলটন বৈদ্য মাদারীপুর-২ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে ৮ ফেব্রুয়ারি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান আরিফ হোসাইন (সিভিল জজ) স্বাক্ষরিত একটি কারণ দর্শানোর নোটিশ ইস্যু করা হয়েছে।

শোকজ নোটিশে বলা হয় যে, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৬(ক) অনুসারে প্রচারণার ক্ষেত্রে সকল প্রার্থী সমান অধিকার পাবেন; এবং প্রতিপক্ষের জনসভা, শোভাযাত্রা এবং অন্যান্য প্রচারাভিযান প- বা তাতে বাধা প্রদান বা ভীতিসঞ্চারমূলল কিছু করা যাবে না মর্মে বিধান রয়েছে।

দাখিলকৃত অভিযোগ মতে আপনার (জাহান্দার আলী জাহান) সমর্থকবৃন্দ বল প্রয়োগ করে স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্যের নির্বাচনি প্রচারনায় বাধা প্রদান করেছেন। এই প্রেক্ষিতে কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ হবে না এবং নির্বাচন কমিশন বরাবর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ করা হবে না সে মর্মে সশরীরে হাজির হয়ে লিখিত জবাব দাখিল করার জন্য কমিটি কর্তৃক নির্দেশ প্রদান করা হয়েছে।

অপরদিকে, আচরণবিধি লঙ্ঘন করে মোটর শোডাউন করায় স্বতন্ত্র প্রার্থী মিলটন বৈদ্যকেও রোববার শোকজ করা হয়েছে। কারণ দর্শানোর নোটিশে বলা হয়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৯(ক) অনুসারে নির্বাচনি প্রচারণায় কোন বাস, ট্রাক, নৌযান, মোটরসাইকেল কিংবা অন্য কোন যান্ত্রিক বাহন সহকারে কোন মিছিল, জনসভা কিংবা কোনরূপ শোডাউন করতে পারবেন না মর্মে বিধান থাকলেও মিল্টন বৈদ্য শোডাউন করে উক্ত আচরণবিধি লঙ্ঘন করেছেন মর্মে কমিটির নিকট প্রতীয়মান হচ্ছে। এমতাবস্থায়, তার বিরুদ্ধে কেন যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না সে মর্মে সশরীরে হাজির হয়ে লিখিত জবাব দাখিল করার জন্য নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি কর্তৃক নির্দেশ প্রদান করা হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি তাঁদের সশরীরে হাজিরার জন্য দিন ধার্য করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন