বৃহস্পতিবার
১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চতুর্থ বিয়ের জন্য পাত্রের খোঁজে গিয়ে সংঘবদ্ধ ‘ধর্ষণের শিকার’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০১:৫৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

নোয়াখালীর হাতিয়া উপজেলায় ৩০ বছর বয়সি এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১১ মার্চ) রাতে হাতিয়া থানায় তিনজনের নামে মামলা করেছেন ওই নারী।

পুলিশ জানায়, নারীর ডাক্তারি পরীক্ষার জন্য বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার রাতে হাতিয়া নলচিরা ইউনিয়নের কলাপাড়া এলাকার একটি তরমুজ ক্ষেতের পাহারার টংঘরে ধর্ষণের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই নারীর তিন সন্তান রয়েছে। তার তিনটি বিয়ে হয়েছে। প্রথম সংসার প্রায় ১৮ বছর টিকেছিল। দ্বিতীয়টি তিন বছর এবং সর্বশেষ বিয়ে করে প্রায় এক বছর সংসার করেন। তিনি চতুর্থ বিয়ের জন্য পাত্র খুঁজছিলেন।

অভিযোগের বরাতে পুলিশ জানায়, কিছুদিন আগে পরিচিত এক ব্যক্তিকে পাত্র ঠিক করে দিতে বলেন ওই নারী। পরে তাকে একজন পাত্রের ফোন নম্বর দেওয়া হয়।

তিনি পাত্রের সঙ্গে যোগাযোগ করেন। পাত্র তাকে দেখা করা ও খালার বাসায় নেওয়ার প্রস্তাব দেন। মঙ্গলবার সন্ধ্যায় আফাজিয়া বাজার থেকে মোটরসাইকেলে নারীকে নলচিরা ইউনিয়নের কলাপাড়া এলাকার একটি তরমুজ ক্ষেতের পাহারার টংঘরে নিয়ে যান পাত্র। সেখানে আগে থেকে অবস্থান করা আরও দুজনসহ তিনজন মিলে তাকে ধর্ষণ করে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একজনের নাম-ঠিকানা জানা গেছে। বাকি দুইজনকে শনাক্তের চেষ্টা চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন