শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৯:২৫ পিএম আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৯:৩৪ পিএম
expand
লালমনিরহাটে মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গলায় ফাঁস দিয়ে আব্দুর রহিম (৩২) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক আত্মহত্যা করেছেন।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার গোতামারী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ গোতামারী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম ওই এলাকার মৃত সিদ্দিক ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে প্রায় ১২ বছর আগে পরিবারসহ ঢাকায় চলে যান আব্দুর রহিম। প্রায় দুই বছর আগে হঠাৎ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। এরপর স্ত্রী-সন্তানকে রেখে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। সোমবার বিকেলে পরিবারের অজান্তে নিজ ঘরে রশি টানিয়ে গলায় ফাঁস দেন তিনি।

এ বিষয়ে গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা বলেন, “আব্দুর রহিম মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার কোনো শত্রু ছিল না। সবার অজান্তে বসতঘরে রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়েছেন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন